সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মিঠাপুকুরে বিনামূল্যে বাইসাইকেল ও স্বাস্হ্যসম্মত ল্যাট্রিনের চাবি বিতরণ

জেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর):

দরিদ্র ও মেধাবী স্কুলগামী ছাত্রীদের বিনামূল্যে বাইসাইকেল বিতরণ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে স্বাস্হ্যসম্মত ল্যাট্রিনের চাবি হস্তান্তর বিষয়ক মত বিনিময় ও সুধী সভা অনুষ্ঠিত হয়।
মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৈরাতী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গত রবিবার বিকাল ৪ টায় উক্ত আয়োজন সম্পূর্ন হয়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ইনসাফ,কিসামত বিষু-সদর,মানব বিকাশ সংস্থা,রংপুর এবং বৈরাতী সামাজিক উন্নয়ন সংস্থার বাস্তবায়নে দরিদ্র ও মেধাবী স্কুলগামী ছাত্রীদের বিনামূল্যে ৪৬ টি বাইসাইকেল ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে স্বাস্হ্যসম্মত ল্যাট্রিনের চাবি বিতরণ করা হয়।

উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ এন আশিকুর রহমান জাতীয় সংসদ সদস্য ও সভাপতি জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পকৃত সংসদীয় স্থায়ী কমিটি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল আহসান সাবেক সচিব,চেয়ারম্যান,বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মো রুহুল আমিন।