সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

যে কারণে পাকিস্তানে সাকিব

অনলাইন ডেস্ক :

বিপিএলের এলিমিনেটরে রংপুর রাইডার্সের কাছে হেরে বিদায় নিয়েছে ফরচুন বরিশাল। দলটির অধিনায়ক সাকিব আল হাসান এখন খেলবেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। পেশোয়ার জালমির হয়ে খেলতে এরইমধ্যে দেশ ছেড়েছেন এই অলরাউন্ডার। প্লেয়ার্স ড্রাফট থেকে দল না পেলেও সাকিবের সঙ্গে সরাসরি চুক্তি করেছে জালমি। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএলে থাকবেন তিনি। এরপর জাতীয় দলের হয়ে খেলার জন্য দেশে ফিরে আসবেন। পয়লা মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। বিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন সাকিব। ১১ ইনিংসে ১৭৪.৪২ স্ট্রাইক রেটে করেছেন ৩৭৫ রান। এ ছাড়া ব্যাট হাতে নিয়েছেন ১০ উইকেটও। রংপুরের বিপক্ষে ম্যাচে ব্যাটে নামলে হয়তো সাকিবের রানসংখ্যা আরো বাড়ত।