সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বিপিএলের ট্রফি নিয়ে মেট্রোরেলে ইমরুল ও মুশফিক

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যে বিজয়ী দল ট্রফি জয়ের স্বাদ পাবে। ফাইনালের আগের দিন ব্যতিক্রমী আয়োজনে সংবাদ শিরোনামে এলো দুই দল। তাও আবার দেশের যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত সূচনাকারী মেট্রোরেলের কল্যাণে। ইমরুল কায়েস ও মুশফিকুর রহিমের হাতে চড়ে মেট্রোরেলে ঘুরে বেরিয়েছে বিপিএল ট্রফি। অবশ্য প্রশ্ন ওঠা স্বাভাবিক, ফাইনালের আগে ট্রফি হাতে দুই দলের অধিনায়কের থাকার কথা। কিন্তু সিলেটের হয়ে সেখানে মুশফিককে দেখা গেলো। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ব্যক্তিগত ব্যস্ততায় উপস্থিত থাকতে পারেননি। তার বদলে দলটির আরেক সিনিয়র ক্রিকেটার ফটোসেশনে অংশ নিয়েছেন। ফটোসেশনের জন্য বেছে নেওয়া হয় দেশের যোগাযোগের জন্য আইকনিক স্থান হিসেবে পরিচিতি পাওয়া উত্তরার দিয়াবাড়ি স্টেশনকে। দিয়াবাড়ি ডিপোতে কুমিল্লার অধিনায়ক ইমরুল ও সিলেটের সহ-অধিনায়ক মুশফিকুর রহিম ট্রফি নিয়ে ফটোশুট করেন। প্রথমে স্টেশনে দাঁড়িয়ে ছবি তুলেছেন। পরবর্তীতে ট্রফি নিয়ে ছবি তুলেছেন রেলের ভেতরেও। ইমরুল কায়েস ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘নতুন অভিজ্ঞতা।’ বিসিবির অভিনব এই উদ্যোগ সাড়া ফেলেছে মানুষের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়েছে মুশফিক-ইমরুলের মেট্রোরেল ভ্রমণের ছবি। ঢাকা শহরের গর্ব মেট্রোরেলকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য এরচেয়ে ভালো উপলক্ষ আর কিছু হতে পারে না।