সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘মেসি বার্সায় ফিরবে বলে মনে হয় না’

অনলাইন ডেস্ক :

ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে এখনো চুক্তি নবায়ন করেননি লিওনেল মেসি। নবায়ন হবে হবে করেও হচ্ছে না। এর মধ্যে আচমকা বার্সেলোনায় দেখা গেছে লিওনেল মেসির বাবা হোর্হে মেসিকে। মেসির বাবার কাতালুনিয়া সফরের সঙ্গে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা কিংবা ক্লাবটির ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ সংশ্লিষ্ট কোনো বিষয় ছিল না। তিনি এসেছেন অন্য কাজে। তবে মুখ খুলেছেন মেসির বার্সার যোগ দেওয়া প্রসঙ্গে। হোর্হে মেসি জানান, ‘মেসি বার্সায় আসবে বলে আমার মনে হয় ন। আমরা লাপোর্তার (বার্সার প্রেসিডেন্ট) সঙ্গে কথা বলিনি। এমনকি বার্সার পক্ষ থেকে কোনো অফারও পাইনি। এটি (মেসির বার্সায় ফেরা) অসম্ভব কি না জানি না, মেসি বর্তমানে পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ আছে।’ চলতি বছরের জুন পর্যন্ত মেসির সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ রয়েছে। এরপর তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। আর তাই চুক্তি নবায়নে তোড়জোড় ছিল পিএসজির। মেসি জানিয়েছিলেন, বিশ্বকাপের পর সিদ্ধান্ত নেবেন। কাতার বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক মাস পরেও চুক্তির বিষয়টি আর এগোয়নি। এদিকে পিএসজি থেকে মেসির নতুন ঠিকানা হিসেবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিকে দেখছেন অনেকেই। সাবেক ইংলিশ মিডফিল্ডার ডেভিড বেকহাম এই ক্লাবের মালিক ও সভাপতি। বেকহাম অনেক আগেই মিয়ামিতে খেলার আহ্বান জানিয়ে রেখেছেন মেসিকে।