সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

আবারও হোঁচট খেল ম্যানসিটি

অনলাইন ডেস্ক :

ইংলিশ প্রিমিয়াল লিগে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ১-১ গোলে ড্র করে শিরোপা জয়ের দৌঁড়ে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে এখন পেপ গার্দিওলার শীষ্যরা। ম্যাচের ৪১ মিনিটে বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। জ্যাক গ্রিলিশের যোগান থেকে বল পেয়ে আনুমানিক ২০ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন তিনি। কিন্তু উত্তেজনা বাড়তে থাকে দ্বিতীয়ার্ধে, যখন পেপ গার্দিওলা দলের দ্বিতীয় গোল পেতে বিবাদে জাড়িয়ে পড়েন চতুর্থ রেফারির সঙ্গে। প্রতিপক্ষের জো ওয়ারাল সিটি তারকা আর্লিং হালান্ডকে বিপজ্জনকভাবে বাধা দেওয়ার কারণে পেনাল্টি দাবি করেন গার্দিওলা। তবে তার দাবি আমলে নেয়নি ম্যাচ কর্মকর্তারা। এরই জের ধরে তিনি চতুর্থ রেফারিকে হেনস্থা করলে গার্দিওলাকে দেখতে হয় হলুদ কার্ড। এরপরও হালান্ড বেশ কয়েকটি সুযোগ মিস করেন। কিন্তু ম্যাচের ৮৪ মিনিটে মর্গান গিবস-হোয়াইটের ক্রসের বল টোকা দিয়ে জালে জড়িয়ে নটিংহ্যামকে সমতায় ফিরিয়ে আনেন ক্রিস উড। খেলা শেষে গার্দিওলা বলেন, ‘আমরা অনেক সুযোগ পেয়েছি। কিন্তু এটি ফুটবল। এখানে আমাদেরকে গোল করতে হবে। এটি ছিল আমাদের খেলা সেরা ম্যাচগুলোর একটি। কিন্তু শেষ পর্যন্ত দুই পয়েন্ট হারাতে হলো। আমাদের আরও বেশি আগ্রাসী হওয়া উচিত ছিল। তবে এটি জানি যে আমাদেরকে আরও অনেক ম্যাচ খেলতে হবে।’