সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

বিএনপির গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান ইউএনবিকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে অধ্যাপক মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, ফখরুল হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন, যা তার সাম্প্রতিক কারাবাসের সময় আরও তীব্র হয়ে ওঠে।

সিঙ্গাপুরে এক সপ্তাহ চিকিৎসা শেষে বৃহস্পতিবার দেশে ফেরেন তিনি। গত ১০ ফেব্রুয়ারি ফখরুল ও তার স্ত্রী ফলো-আপ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান।

২০১৫ সালে কারাগারে থাকা অবস্থায় ফখরুলের ঘাড়ের অভ্যন্তরীণ ক্যারোটিড ধমনীতে ব্লক ধরা পড়ে।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান তিনি। এরপর থেকে ফলো-আপ চিকিৎসার জন্য প্রতি বছর তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

গত ৯ জানুয়ারি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি।

গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মির্জা ফখরুল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর রাজধানীতে বিএনপির বহুল আলোচিত জনসভার একদিন আগে রাজধানীর বাসা থেকে ফখরুল ও আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

পরে গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকার একটি আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

—-ইউএনবি