সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আইপিএলে অধিনায়কের দায়িত্বে ওয়ার্নার ও মার্করাম

অনলাইন ডেস্ক :

বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পেয়েছিলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। খেলতে পারবেন না বাকি দুই টেস্টে। এরইমধ্যে অস্ট্রেলিয়ায় চলে গেছেন ওয়ার্নার। তবে এই দুঃসময়ে দারুণ একটি সংবাদ পেয়েছেন এই অস্ট্রেলীয় তারকা। তাঁকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। দলটির নিয়মিত অধিনায়ক ঋষভ পন্থ গত ডিসেম্বরের শেষ দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হন। আইপিএলের আসন্ন আসরে খেলা হবে না তাঁর। পন্থের অনুপস্থিতিতে ওয়ার্নারকে দেওয়া হলো নেতৃত্ব। তাঁর ডেপুটি হিসেবে থাকবেন অক্ষর প্যাটেল। দিল্লির মালিকানা গ্রুপের এক সদস্য ক্রিকবাজকে বলেন, ‘ডেভিড আমাদের অধিনায়ক হবে, অক্ষর প্যাটেল তার ডেপুটি।’ আইপিএলে অধিনায়কত্ব করাটা অবশ্য নতুন কিছু নয় ওয়ার্নারের জন্য। সানরাইজার্স হায়দরাবাদকে সাড়ে চার বছর নেতৃত্ব দিয়েছেন এই ব্যাটার। তাঁর নেতৃত্বেই ২০১৬ সালের আইপিএল শিরোপা জেতে হায়দরাবাদ। ২০২১ সালের আইপিএলের মাঝপথে ওয়ার্নারের অধিনায়কত্ব কেড়ে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে নতুন অধিনায়ক ঘোষণা করেছে সানরাইজার্স হায়দরাবাদও। দক্ষিণ আফ্রিকান ব্যাটার অ্যাইডেন মার্করামকে দেওয়া হয়েছে নেতৃত্ব। গত বছর হায়দরাবাদকে নেতৃত্ব দিয়ে ব্যর্থ হলে কেন উইলিয়ামসনকে অব্যাহতি দেয় দলটি। উল্লেখ্য, আগামী ৩১ মার্চ শুরু হবে আইপিএলের আসর।