সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ইউরোপা লিগ থেকে ছিটকে গেল লেভানদোস্কির দল

অনলাইন ডেস্ক :

গত বৃহস্পতিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠে খেলতে নেমে ১৮ মিনিটের মাথায় গোল করে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ হেরে যায় তারা। ইউরোপা লিগ থেকেও ছিটকে গেল রবার্ট লেভানদোস্কির দল। ২-১ ব্যবধানে জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৮ মিনিটের মাথায় পেনাল্টি পায় বার্সেলোনা। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন লেভানদোস্কি। প্রথমার্ধে এগিয়েই ছিল তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাজিলের অ্যান্টনিকে নামান ম্যানচেস্টার কোচ এরিক টেন হ্যাগ। তাতেই সব হিসাব পাল্টে যায়। প্রথমার্ধে যে ম্যানচেস্টারকে দেখে মনে হচ্ছিল তারা চাপে রয়েছে, সেই দলেরই খেলা পাল্টে যায় অ্যান্টনি নামার পর। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দুই মিনিটের মধ্যে গোল করেন ফ্রেড। ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে গোল করেন তিনি। সমতা ফেরায় ম্যানচেস্টার। জয়ের গোলটা করেন অ্যান্টনি। ৭৩ মিনিটে মাথায় গোল করেন তিনি। আক্রমণটা ব্রুনো শুরু করেছিলেন। ফ্রেড চেষ্টা করলেও তার শট আটকে যায়। ফিরতি বলে জোরালো শটে জালে বল জড়িয়ে দেন অ্যান্টনি। ম্যানচেস্টার ছাড়াও প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে জুভেন্টাস, স্পোর্টিং সিপি, লেভারকুসেন, সেভিয়া, শাখতার, ইউনিয়ন বার্লিন এবং রোমা। আরো আট দল উঠবে প্রি-কোয়ার্টারে। ম্যানচেস্টারের পরের ম্যাচ ইএফএল কাপে। নিউক্যাসেলের বিরুদ্ধে খেলবে তারা। ২৬ ফেব্রুয়ারি রয়েছে সেই ম্যাচ। এফএ কাপেও পঞ্চম রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড। ২ মার্চ রয়েছে সেই ম্যাচ। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টারের পরের ম্যাচ লিভারপুলের বিরুদ্ধে। ৫ মার্চ সেই ম্যাচ খেলতে নামবে তারা। সূত্র : আনন্দবাজার পত্রিকা