সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ১৭ দিন পর হস্তান্তর

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আরিফুল ইসলামের লাশ ময়নাতদন্ত শেষে ১৭ দিন পর হস্তান্তর করেছে বিএসএফ।

শুক্রবার বিকালে শ্যামকুড় সীমান্তে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ঘটনার ১৭ দিন পর মহেশপুর উপজেলার শ্যামকুড় চেয়ারম্যান ঘাট সীমান্ত দিয়ে তার লাশ ফেরত দেয়া হয়।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বিএসএফ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। নিহত আরিফুল ইসলাম (২৮) শ্যামকুড় গ্রামের মৃত আফিজ উদ্দিনের ছেলে।

বিএসএফ ও ভারতের হাঁসখালী থানা পুলিশ লাশ নিয়ে পৌঁছালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেন। পরে বাংলাদেশ পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে লাশ হস্থান্তর করেন ভারতীয় পুলিশ।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ভোরে ভারতের হাঁসখালী থানার পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আরিফুলের মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়।

—-ইউএনবি