সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২

জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন এবং সাইকেল চালকসহ দুই জন আহত হয়েছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের ঠুসিগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজার রহমান (৪১) উপজেলার পুনট ইউনিয়নের মাদাই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ।

আহতরা হলেন- নিহত মাহফুজারের ভাগ্নে আরিফুল (২৪) ও সাইকেল চালক মুকুল হোসেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর মুকুল হোসেনের অবস্থার অবনতি হলে তাকে শনিবার রাতেই সেখান থেকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মইনুদ্দিন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল সন্ধ্যায় কালাই উপজেলার পুনট এলাকা থেকে দুজন মোটরসাইকেলে সদরের দিকে যাবার সময় ঠুসিগাড়ী মোড়ে একটি সাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করিয়ে দেয়।

—-ইউএনবি