সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আফগানিস্তানে গণতান্ত্রিক সরকার হবে না: তালেবান

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানে গণতান্ত্রিক সরকার থাকবে না। দেশ পরিচালনায় রুলিং কাউন্সিল গঠন করা হতে পারে বলে জানান তালেবানের উর্ধ্বতন কমান্ডার ওয়াহিদুল্লাহ হাশিমি।
বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানান তিনি।

তালেবানের উর্ধ্বতন কমান্ডার ওয়াহিদুল্লাহ হাশিমি বলেন, কোনও গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না। কারণ আমাদের দেশে এর কোনও ভিত্তি নেই। কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা আমরা আফগানিস্তানে প্রয়োগ করব তা নিয়ে আলোচনা করব না। কারণ এটি স্পষ্ট।  আফগানিস্তান চলবে শরিয়া আইনে। সেটাই শেষ কথা।

তিনি বলেন, এই সপ্তাহের শেষ দিকে তালেবান নেতৃত্বের সঙ্গে একটি বৈঠকে তিনি যোগ দেবেন। এতে দেশ পরিচালনা নিয়ে আলোচনা হবে। তালেবানের সর্বোচ্চ নেতা হাইবুতুল্লাহ আখুন্দজাদা দেশের সামগ্রিক দায়িত্বে থাকবেন। আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেতে পারেন সর্বোচ্চ নেতার কোনও একজন ডেপুটি।