সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ফিফার বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসি

অনলাইন ডেস্ক :

কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে সোমবার ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন লিওনেল মেসি।

টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা নারী খেলোয়াড় হয়েছেন স্পেনের অ্যালেক্সিয়া পুতেলাস।

কাতারে ফ্রান্সের বিপক্ষে মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দেয়ায় মেসি এমবাপ্পে ও করিম বেনজেমার বিপক্ষে সেরা খেলোয়াড়ের ভোট জিতে ১৪ বছরের মধ্যে সপ্তমবারের মতো ফিফার বর্ষসেরার পুরস্কার অর্জন করেন।

রেকর্ড পঞ্চম প্রচেষ্টায় বিশ্বকাপ জেতেন তিনি।

মেসি বলেন, ‘বছরটি আমার জন্য ‘পাগলাটে’ বছর ছিল। এত দিন লড়াই করে আমি আমার (বিশ্বকাপ) স্বপ্ন পূরণ করতে পেরেছি। শেষ পর্যন্ত যা ঘটেছে তা আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর বিষয়। এই অর্জন প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন, তবে খুব কম জনই তা অর্জন করতে পারে। তাই আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।’

জাতীয় দলের অধিনায়ক ও কোচদের একটি বৈশ্বিক প্যানেল, ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটিতে নির্বাচিত সাংবাদিক এবং অনলাইনে ভক্তদের সমন্বয়ে চূড়ান্তভাবে তিনজন খেলোয়াড়কে নির্বাচিত করা হয়।

৩৫ বছর বয়সী মেসি ফিফার কাছ থেকে তার প্রথম সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রত্যাশী এমবাপ্পেকে হারিয়ে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের জন্য ফিফা প্রদত্ত গোল্ডেন বল ট্রফি জয়লাভ করেন। সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট নিজের দখলে নেন এমবাপ্পে।

ফিফা অ্যাওয়ার্ডস ভোটে মেসির পয়েন্ট ৫২, এমবাপ্পের ৪৪ এবং বেনজেমার ৩৪।