সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রংপুরের শ্যামাসুন্দরী বাঁচাতে চারদফা দাবিতে বেরোবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রিভারাইন পিপল ক্লাব শ্যামাসুন্দরীকে বাঁচাতে চারদফা দাবিতে মানবন্ধনের আয়োজন করে। মঙ্গলবার  বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে দুপুর ১২টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক ছাওমুন পাটোয়ারি সুপ্ত, সঞ্চালনা করেন সংগঠনের সদস্য-সচিব শিহাব প্রধান। মানব বন্ধনে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মন্ডল, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক জহির উদ্দিন, শিক্ষার্থী সোহেল রানা, কামাইকলে কলেজ রিভারাইন পিপল ক্লাবের সদস্য মিরাজ আহমেদ, মমিনুর রহমান প্রমুখ।
শ্যামাসুন্দরী বাঁচাতে চার দফা দাবি হলো, ঘাঘটের উৎসমুখ খুলে দেওয়া, শ্যামাসুন্দরী থেকে অবৈধ দখল উচ্ছেদ করা, দূষণ বন্ধ করা এবং বিজ্ঞানসম্মতভাবে খনন করা।
বক্তব্যে অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘ শ্যামাসুন্দরী খাল নামে পরিচিতি হলেও জেমস রেনেলের অষ্টাদশ শতকের নদীর মানচিত্র অনুয়ায়ী দেখা যায় এটি ঘাঘট নদীর পুরনো প্রবাহ। নদী বিশেষজ্ঞ প্রকৌশলী ম. ইনামুল হক তার বইয়ে শ্যামাসুন্দরীকে নদী হিসেবে উল্লেখ করেছেন। এর প্রবাহবৈশিষ্ট্য অনুযায়ী এটা নদী। বর্তমানে এ নদীর প্রধান পানির উৎস ঘাঘট। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শৈলমারী ইউনিয়নের আলসিয়াপাড়া গ্রামে ঘাঘটের উৎসমুখ তিস্তা নদী থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে শ্যামাসুন্দরী স্রোত হারিয়েছে।’
অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ আরও বলেন- নদীটির স্বাস্থ্য সুরক্ষার জন্য উল্লিখিত চারদফার কোন বিকল্প নেই।’
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মন্ডল বলেন ‘শ্যামাসুন্দরী রংপুরের প্রাণ। একে বাঁচাতে সবার একযোগে কাজ করতে হবে।
প্রায় এক ঘণ্টার মানবন্ধনে বক্তাগণ শ্যামাসুন্দরী রক্ষার জোর দাবি জানান।