সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

রংপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুর সরকারি কলেজে অধ্যয়নরত ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
রংপুর সরকারি কলেজে এর অধ্যক্ষ প্রফেসর মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের সচিব প্রফেসর মোঃ জহির উদ্দীন, রংপুর সরকারি কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফিরোজুর রহমান, রংপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক(ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক বাংলা বিভাগ ড. মোঃ মুশফিকুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন ২০২৩ সালের একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক রসায়ন বিভাগ মোঃ মোকাদ্দেছুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বের অনুষ্ঠানসূচির অংশ হিসেবে ছিলো প্রধান অতিথি কে গার্ড অব অনার প্রদান, প্রধান অতিথি সহ আগত অতিথিবৃন্দের আসন গ্রহণ, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ, নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিবৃন্দের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান।
অনুষ্ঠানের ২য় পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে নিরলসভাবে কাজ করেছে রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মচারীবৃন্দ, রোভার স্কাউট, বিএনসিসি সহ শিক্ষার্থীদবৃন্দ।##