সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঢাকার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ফাইল ছবি

জরুরি ভিত্তিতে পাইপলাইনের কাজের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় সব ধরনের গ্রাহকের জন্য বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে যে রাজধানীর মিন্টু রোড, ইস্কাটন, পীরবাগ, হাবিবুল্লাহ রোড, কারওয়ান বাজার, ওল্ড এলিফ্যান্ট রোড, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, ঢাকা ক্লাব, হলি ফ্যামিলি হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট সংলগ্ন এলাকাগুলো এর অন্তর্ভুক্ত রয়েছে।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সংলগ্ন অন্যান্য এলাকার গ্রাহকরা গ্যাস সরবরাহে নিম্নচাপ অনুভব করতে পারেন।

—-ইউএনবি