সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

উপহার পেল সাতক্ষীরার নিহত ১০ পুলিশ সদস্যের পরিবার

সাতক্ষীরার নিহত ১০ পুলিশ সদস্যের পরিবারবর্গকে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী ও নগদ অর্থ উপহার দেয়া হয়েছে।

পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষ্যে বুধবার (১ মার্চ) জেলা পুলিশ লাইন্স মাঠে সাতক্ষীরায় শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রতীকী শ্রদ্ধা মঞ্চে শ্রদ্ধাঞ্জলী দেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

শ্রদ্ধা শেষে বিভিন্ন সময়ে দায়িত্বপালনকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে আলোচনা সভায় অংশ নেন সাতক্ষীরা জেলা পুলিশের কর্মকর্তারা।

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, দেশের জন্য কাজ করতে গিয়ে যারা মারা গেছেন তাদের ত্যাগ পুলিশ বাহিনী সব সময় শ্রদ্ধাভরে স্মরণ করবে। নিহতদের পরিবারের যে কোন সমস্যায় আমরা পাশে থাকবো।

আলোচনা শেষে সাতক্ষীরার নিহত দশ পুলিশ সদস্যদের পরিবারবর্গকে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী ও নগদ অর্থ উপহার দেয়া হয়।

—ইউএনবি