সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

যুক্তরাজ্যের শীর্ষ কোম্পানিগুলোর বোর্ডে রেকর্ড ৪০ শতাংশ নারী

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো ব্রিটেনে তালিকাভুক্ত ৩৫০টি বড় কোম্পানির বোর্ডে নারীদের অংশগ্রহণ ৪০ শতাংশে পৌঁছেছে। এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে এফটিএসই (ফিনান্সিয়াল টাইমস স্টক এক্সচেঞ্জ) এর উইমেন লিডার্স রিভিউ ৩৫০ শীর্ষ কোম্পানিকে ২০২৫ সালের মধ্যে তাদের বোর্ডে ও নেতৃত্বে নারীদের সংখ্যা ৪০ শতাংশ করার লক্ষ্য নির্ধারণ করে দেয়। সময়সীমার তিন বছর পূর্বে, অর্থাৎ ২০২২ সালেই এই লক্ষ্য অর্জিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ৩৫০টি কোম্পানির বোর্ডে নারীর উপস্থিতির হার ২০২২ সালে প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪০ শতাংশে পৌঁছায়। নারীদের সংখ্যা অধিক হারে বৃদ্ধির ফলে ২০২৩ সালের ১১ জানুয়ারিতে নারীদের অনুপাত দাঁড়ায় ৪০ দশমিক ২ শতাংশে। অন্যদিকে, শীর্ষ ১০০ কোম্পানির বোর্ডে ৪০ দশমিক ৫ শতাংশ নারী অধিষ্ঠিত হয়েছেন, ২০২১ সালে যা ছিল ৩৯ দশমিক ১ শতাংশ। বাণিজ্য সচিব ও নারী সমতা বিষয়ক মন্ত্রী কেমি বাদেনস বলেছেন, ‘এই অগ্রগতিকে স্বাগত জানাই। ব্যবসায় প্রতিষ্ঠানের নেতৃত্বের পদে এবং বোর্ড রুমে আরও ভারসাম্য আনার জন্য এই ধারা বজায় রাখার আহ্বান জানাচ্ছি।’ নারীদের অন্তর্ভুক্ত করে বোর্ডে বৈচিত্র্য আনা অনেক কোম্পানির নীতিনির্ধারক ও বিনিয়োগকারীদের জন্য একটি মনোযোগের বিষয় হয়ে ওঠে। তাদের মতে, নানা ধরনের অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটলে সিদ্ধান্ত গ্রহণ ও কর্পোরেট সংস্কৃতি উন্নতিতে সহায়ক ভূমিকা রাখে। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স বা বেলজিয়ামের মতো ব্রিটেনে তালিকাভুক্ত সংস্থাগুলোর বোর্ডে নারীদের জন্য বাধ্যতামূলক কোটা ব্যবস্থা নেই। যুক্তরাজ্যে নারীদের এই অগ্রগতি তাই আরো উল্লেখযোগ্য ও চকমপ্রদ। এক দশক পূর্বেও ৩৫০টি কোম্পানির মধ্যে ১৫২টির বোর্ডে কোনো নারী ছিলেন না। এখন প্রত্যেক কোম্পানিতে নারী আছেন, এমনকি অধিকাংশতেই তিন বা তার অধিক নারী রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে বোর্ডে নারীদের সংখ্যা বাড়লেও নির্বাহী পর্যায়ে নারীদের হার এখনো নগণ্যই রয়ে গেছে।