সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

যুব গেমস : হ্যান্ডবলে ঢাকা, রংপুর, চট্টগ্রাম ও খুলনার জয়

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের হ্যান্ডবলের তরুণ ইভেন্টে বুধবার জয়লাভ করেছে ঢাকা, রংপুর, চট্টগ্রাম ও খুলনা বিভাগ। বুধবার শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত তরুনদের হ্যান্ডবলে ঢাকা ৪১-১১ গোলে রাজশাহীকে, রংপুর ৪০-১৩ গোলে ময়মনসিংহকে, চট্টগ্রাম ৩৮-১৭ গোলে সিলেটকে এবং খুলনা ৩২-১৬ ব্যবধানে বরিশাল বিভাগকে পরাজিত করেছে। একই ভেন্যুতে অনুষ্ঠিত তরুণীদের হ্যান্ডবলে ঢাকা ৩০-০ গোলে বরিশালকে, চট্টগ্রাম ৩১-০ গোলে রাজশাহীকে এবং রংপুর ১৭-০ গোলে সিলেট বিভাগের বিপক্ষে জয়লাভ করে।