সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ভারতের তীব্র সমালোচনায় হেইডেন

অনলাইন ডেস্ক :

ইন্দোরে চলমান ভারত-অস্ট্রেলিয়ার সিরিজের তৃতীয় টেস্টেও স্পিনারদের রাজত্ব চলছে। দুই দিনেই দুই দলের প্রথম ইনিংস শেষ। ভারত নেমেছে দ্বিতীয় ইনিংস খেলতে। ম্যাচের ষষ্ঠ ওভারেই আক্রমণে স্পিন। প্রথম ওভার থেকেই বলে বিশাল বাঁক। ধীরগতি আর নিচু বাউন্স তো ছিলই। টেস্ট ম্যাচে এমন উইকেটে খেলার কঠোর সমালোচনা করলেন সাবেক অজি তারকা ম্যাথু হেইডেন। ইন্দোরে প্রথম দিনেই ১৪ উইকেটের পতন হয়েছে! ভারত অল-আউট হয়েছে মাত্র ১০৯ রানে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া ১৯৭ রানে প্যাকেট হয়ে গেছে। মুড়ি মুড়কির মতো উইকেট শিকার করছেন জাজেদা-লায়ন-কুনেমানরা। এই সিরিজের ধারাভাষ্যকার হিসেবে কাজ করা হেইডেন ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে বলেন, ‘এই কারণেই এরকম কন্ডিশন নিয়ে আমার আপত্তি। টেস্ট ম্যাচের ষষ্ঠ ওভারে কোনো অবস্থায় কোনোভাবেই একজন স্পিনার আক্রমণে আসতে পারে না!’ হেইডেন আরও বলেছেন, ‘৪.৮ ডিগ্রি টার্ন মানে বিশাল টার্ন! এরকম টার্ন হয়তো ম্যাচের তৃতীয় দিনে প্রত্যাশা করা যায়। প্রথম দিনের সকালে নয়। ব্যাটারদের তো কিছু সুযোগ দিতে হবে খেলার! স্পিন বোলারদের স্বর্গ বানানো জরুরি নয়, প্রথম দিন থেকেই বল এতটা নিচু হতে পারে না, প্রথম দিনেই এক মাইল টার্ন করতে পারে না! প্রথম থেকেই ম্যাচ দ্রুত এগোতে পারে না। টেস্ট ম্যাচে তো চতুর্থ-পঞ্চম দিন বলে কথা আছে! নইলে ¯্রফে তিন দিনের ম্যাচ ঘোষণা দিয়ে দিলেই তো হয়। যেভাবে খেলা এগোচ্ছে, দর্শকদের জন্য আমার দুঃখ হচ্ছে যে, চতুর্থ দিনের টিকেট নিয়ে তারা কী করবেন!’