সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণ, নিহত ৩

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণ ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টার পরপরই এ বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, গুলিস্তানের ফুলবাড়িয়ায় বিআরটিসি বাস কাউন্টারের পাশের ভবনে এ বিস্ফোরণ ঘটে। একজনের মরদেহ আমরা উদ্ধার করেছি। তবে, তার পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। সেখানে আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে।

এদিকে, ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানিয়েছেন, গুলিস্তানে বিস্ফোরণে আহতদের মধ্যে তিনজন ঢামেক হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সেখানে অনেক যাত্রীর উপস্থিতি ছিল। তারা আতঙ্কিত হয়ে নিরাপদ গন্তব্যে ছুটতে থাকেন। ২০ থেকে ২৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।