সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

দেশের তৃতীয় সেরা উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমান নির্বাচিত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর দেশের তৃতীয় সেরা উপজেলা চেয়ারম্যান মনোনীত হলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক শিক্ষা পদক প্রদান ২০২২ এর তালিকায় তিনি উপজেলা চেযারম্যান ক্যাটাগরিতে তৃতীয় অবস্থানে রয়েছেন। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি মৌলভীবাজার জেলা এবং ঐ বছর অক্টোবরে সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত হন।

ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে শতভাগ রঙিন বই নিশ্চিতকরণ, স্কুল ড্রেস, ক্রীড়া সামগ্রী বিতরণ, বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, ইন্টারনেট সংযোগসহ নানা রকমের উন্নয়নমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। এর ফলে উপজেলাটিতে শিক্ষার্থী ঝড়ে পড়ার হার শূন্যের কোঠায় নেমে এসেছে। শতভাগ স্কুলে ল্যাপটপ, মডেম, ইন্টারনেট ব্যবস্থা রয়েছে।

সফি আহমদ সলমান কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, কুলাউড়ার জনপ্রিয় সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং কুলাউড়ার স্বনামধন্য বিদ্যাপীঠ শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

ইতিপূর্বে তিনি ১৯৯৭ সাল থেকে একাধারে ২০১৫ সাল পর্যন্ত ৩য় মেয়াদে ১৯ বছর কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে স্বেচ্ছায় ছেড়ে দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হোন।

এক প্রতিক্রিয়ায় দেশের তৃতীয় সেরা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান বলেন, জেলার পর বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে এখন দেশের তৃতীয় সেরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার গৌরবের অংশীদার কুলাউড়াবাসী। সকলের ভালোবাসা আর সহযোগিতার ফল আমার এই অর্জন। তিনি উপজেলার শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, শুধু মাত্র শ্রেষ্ঠত্ব অর্জন নয় সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় কুলাউড়া উপজেলার শিক্ষা ব্যবস্থাকে আরও অনেক দূর এগিয়ে নিতে চাই।

প্রসঙ্গত: প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশের সেরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ও দেশের দ্বিতীয় সেরা উপজেলা চেয়ারম্যান মনোনীত হয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ এজাজ আহমেদ মামুন।