সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

কুবির পাহাড়ি টিলায় ফের আগুন 

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবির) টিলায় বরাবরের মতো আগুন লেগেই চলেছে। শনিবার (১১ মার্চ) দুপুর ১২ টায় আবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের মধ্যে অবস্থিত টিলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মধ্যবর্তী জায়গা এবং দুই হল-সংলগ্ন টিলায় আগুন জ্বলছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি উপস্থিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের স্টাফদের সঙ্গে নিয়ে আগুন নেভাতে চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়। এ ঘটনায় পাহাড়ি টিলার সবুজ গাছপালা পুড়ে, ক্ষতিগ্রস্ত হয়ে কালো বর্ণ ধারণ করেছে।
আগুন লাগার কারণ সম্পর্কে সদর দক্ষিণ থানার স্টেশন অফিসার মীর মোহাম্মদ মারুফ বলেন, ‘দাহ্য কোনো বস্তু থেকে থেকে আগুন ছড়িয়েছে। বিড়ি, সিগারেটের উচ্ছিষ্ট অংশ থেকে লাগতে পারে। এখানে শুধু শুধু আগুন লাগেনি। এটা মনুষ্য সৃষ্ট। এরকম আরও অনেক পাহাড় আছে সেখানে এমন আগুন লাগে না।’
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আগুন লেগেছে শোনার সঙ্গে সঙ্গেই আমরা প্রক্টরিয়াল বডি এখানে এসে উপস্থিত হই এবং নিজেরা আগুন নেভানোর চেষ্টা করি। পরবর্তীতে আমরা আগুন লাগার কিছু কারণ দেখতে পেয়েছি। এগুলো আমরা তদন্ত করে দেখব।’
উল্লেখ্য, এর আগেও  ২০২২ সালের ১৯ মার্চ ও ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের টিলায় আগুন লাগার ঘটনা ঘটেছিল।