সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নতুন কোচ পেল একুয়েডর

অনলাইন ডেস্ক :

একুয়েডরের দায়িত্বে সাবেক কাতার কোচ। কাতারের সাবেক কোচ ফেলিক্স সানচেসের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিল একুয়েডর ফুটবল অ্যাসোসিয়েশন (এফইএফ)। চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সানচেস। তার মেয়াদ শেষ হবে ২০২৬ বিশ্বকাপে। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে একুয়েডরের বিদায়ের পর সরিয়ে দেওয়া হয় কোচ গুস্তাভো আলফারোকে। তার স্থলাভিষিক্ত হলেন সানচেস। সানচেসের কোচিংয়ে গত বিশ্বকাপে খেলে কাতার। ‘এ’ গ্রুপে সবগুলো ম্যাচ হেরে বিদায় নেয় স্বাগতিকরা। তিন ম্যাচে মাত্র একটি গোল করতে পারে মধ্যপ্রাচ্যের দলটি। সানচেস কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন বার্সেলোনা একাডেমিতে। ২০১৯ সালে তার হাত ধরে এশিয়ান কাপের শিরোপা জেতে কাতার।