সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শ্রীলঙ্কাকে হারালো নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক :

ক্রাইস্টচার্চ টেস্টে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার দেওয়া ২৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ম্যাচের শেষ বলে ২ উইকেট হাতে রেখে জয় পায় কিউইরা। এই ম্যাচ হেরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে থেকে ছিটকে গেল লঙ্কানরা। শ্রীলঙ্কার দেওয়া ২৮৫ রানের ছুঁতে শেষ পাঁচ ওভারে ৩৭ রান প্রয়োজন ছিল কিউইদের। হাতে ছিলো পাঁচ উইকেট। সেখান থেকে ৩ উইকেট হারিয়ে ৩৭ তুলে নিয়ে দারুণ জয় পায় নিউজিল্যান্ড। ১২১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে কেন উইলিয়ামসন। এছাড়াও ড্যারিল মিচেল ৮১ রানের অনবদ্য ইনিংস খেলেন। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো ৩টি ও জয়সুরিয়া নেন ২টি উইকেট। এই ম্যাচে হারের ফলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা। আর তাই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী হলো ভারত।