সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

পোল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

অনলাইন ডেস্ক :

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির তৃতীয় আসরে খেলার ভেন্যু ভলিবল স্টেডিয়াম নানান ঢংয়ে সেজেছে। জাঁকজমকপূর্ণ উদ্বোধনের পর ম্যাচও হয়েছে। গ্যালারি ভর্তি দর্শকরা শুরু থেকে ছিলেন মাঠে। শুরু থেকে শেষ পর্যন্ত তারা লাল-সবুজ দলকে উৎসাহ দিয়ে গেছেন। সমর্থকদের হতাশ করেনি বাংলাদেশ। ১২ দেশের টুর্নামেন্টে পোল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ শুরু করেছে স্বাগতিকরা। প্রথম ম্যাচ জিতেছে ৫০-২২ পয়েন্টে। যদিও প্রথমার্ধের মাঝামাঝি সময়ে পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ড ভয় ধরিয়ে দিয়েছিল। বাংলাদেশ শুরুতে ৪-৩ পয়েন্টে এগিয়ে ছিল। এরপর পোল্যান্ড টপকে যায় স্বাগতিকদের। ১৪-১১ পয়েন্টে এগিয়ে থেকে খেলতে থাকে সফরকারীরা। তবে তুহিন তরফদার-সুবজ মিয়ারা ম্যাচে ফিরে আসতে সময় নেননি। একপর্যায়ে কুলিং ব্রেকে যাওয়ার আগে ১৭-১৪ পয়েন্টে লিডে থাকে বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ ১৮-১৪ পয়েন্টে এগিয়ে ছিল। বিরতির পর স্বাগতিকরা দুর্বার। এই অর্ধে প্রতিপক্ষ দলকে তেমন কোনো সুযোগই দেয়নি। অনায়াসে একের পর এক পয়েন্ট নিতে থাকে। শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছে সাজুরাম গয়াতের শিষ্যরা। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার। গ্রুপে দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার আর্জেন্টিনার মুখোমুখি হবে বাংলাদেশ।