সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

চট্টগ্রাম মহানগরীতে প্রাইভেটকারের ধাক্কায় এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। সোমবার (১৪ মার্চ) রাত ১১টার দিকে নগরীর হালিশহর থানার বন্দর টোল রোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মোজাহিদ (৩২) বন্দর জোন ট্রাফিক বিভাগের সার্জেন্ট।

নিহত সার্জেন্টকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া বন্দর জোনের ট্রাফিক সার্জেন্ট মো. নাজমুল জানান, রাতে ডিউটিতে থাকাকালে টোল রোড়ে দ্রুতগতির একটি প্রাইভেটকার সার্জেন্ট মোজাহিদকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক জানান, রাত সাড়ে ১১টার দিকে প্রাইভেটকারের ধাক্কায় আহত পুলিশ সার্জেন্ট মোজাহিদকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

—-ইউএনবি