সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সাভারে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে আহত ৫

সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে সোমবার অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার রাত ১০টার দিকে আশুলিয়ার গৌরীপুর ও কুমকুমারী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় শতাধিক দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে ইউএনবির সাভার প্রতিনিধি জানিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় উক্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।

আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য হোসেন আলী বলেন যে গৌরীপুরের বটতলা এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের পর স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডার সূত্রপাত হয়।

তিনি ইউএনবিকে আরও বলেন, ‘পরে রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী দত্তপাড়া এলাকার ড্যাফোডিল ক্যাম্পাসে গিয়ে বিষয়টি অন্য শিক্ষার্থীদের অবহিত করেন। শতাধিক শিক্ষার্থী একত্রিত হয়ে গৌরীপুর ও কুমকুমারী এলাকায় শতাধিক দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।’

যে শিক্ষার্থীর মোটরসাইকেল দুর্ঘটনায় জড়িত ছিল তার পরিচয় এখনও জানা যায়নি।

আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

—-ইউএনবি