সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কলাপাড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া):

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, ওয়াটারকিপার্স বাংলাদেশ, কলাপাড়া প্রেসক্লাব ও আমরা কলাপাড়া বাসী সংগঠন যৌথভাবে এ কর্মসূচি আয়োজন করে। মঙ্গলবার বেলা ১১ টায় প্রেসক্লাব চত্বরে আন্ধারমানিক নদীর দখল-দূষণ প্রতিরোধে মানববন্ধন করেন তারা। প্রায় ঘন্টা ব্যাপী কর্মসূচি বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, বাপা কলাপাড়া আঞ্চলিক শাখার যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর মনোয়ারা বেগম, আলহাজ অ্যাডভোকেট একেএম দেলোয়ার হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, বাপা সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, পরিবেশ কর্মী কামাল হাসান রনি, মো. আল ইমরান প্রমুখ।