সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শাদাব খান

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক বাবর আজমকে বিশ্রাম দিয়ে শাহীন শাহ আফ্রিদিকে দায়িত্ব দেওয়ার কথা শোনা যাচ্ছিল বেশ কদিন ধরে। তবে শুধু বাবর নয়, আফগানিস্তান সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে শাহীন আফ্রিদিকেও। এমনকি দলে নেই মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হারিস রউফরাও। এই সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার শাদাব খান। গত সোমবার শাদাবকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স্কোয়াডে জায়গা পেয়েছেন ইহসানউল্লাহ, সাইম আইয়ুব, তায়াব তাহির ও জামান খান। স্কোয়াডে ফেরানো হয়েছে আব্দুল্লাহ শফিক, আজম খান, ফাহিম আশরাফ ও ইমাদ ওয়াসিমকে। সিরিজটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজায়।
একনজরে পাকিস্তান দল : শাদাব খান (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আজম খান, ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ, ইহসানউল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, জামান খান, তায়াব তাহির, শান মাসুদ ও সাইম আইয়ুব।
আফগানিস্তান-পাকিস্তান সিরিজের সূচি :
১ম টি-টোয়েন্টি- ২৪ মার্চ, শারজাহ।
২য় টি-টোয়েন্টি- ২৬ মার্চ, শারজাহ।
৩য় টি-টোয়েন্টি- ২৭ মার্চ, শারজাহ।