সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি

অনলাইন ডেস্ক :

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাবরি ইয়াকুবকে নিয়োগ দিয়েছেন রাজা আল সুলতান আব্দুল্লাহ। শুক্রবার ঊর্ধ্বতন মালয় শাসকদের সঙ্গে সাক্ষাতের পর সাবরিকে নবম প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগের আদেশ দেন রাজা।এতে মুহিইদ্দিন ইয়াসিনের স্থলাভিষিক্ত হলেন ইসমাইল সাবরি।

শনিবার (২১ আগস্ট) রাজধানী কুয়ালালামপুরের রাজপ্রাসাদে দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইসমাইল সাবরি। এর আগে বারিসান ন্যাশনালের শাসনামলে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

মালয়েশিয়ার রাজার প্রাসাদ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ২২২ আসনের পার্লামেন্টে ১১৪ জনের সমর্থন পেয়ে সামান্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন ৬১ বছর বয়সী ইসমাইল সাবরি।

গত সপ্তাহে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পদত্যাগ করা মুহিদ্দিন ইয়াসিন এখন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।