সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫৪ বিলিয়ন ডলার ধার নিচ্ছে ‘সুইস ব্যাংক’

অনলাইন ডেস্ক :

কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ৫৪ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ ঋণ নিচ্ছে সুইজারল্যান্ডের বিশ্বখ্যাত ব্যাংক ক্রেডিট সুইস। খবর: সিএনএন’র। গত সপ্তাহে ব্যাংকটির শেয়ারমূল্যে বড় ধরনের দরপতন হয়। শেয়ারবাজারে ব্যাংকটির শেয়ারমূল্য ২৪ শতাংশ কমে যায়। সৌদি আরবের বিনিয়োগকারীরা বাড়তি অর্থায়ন না করার কথা জানানোয় এমনটি হয়েছে বলে জানা যায়। পরদিন বৃহস্পতিবার (১৬ মার্চ) ক্রেডিট সুইস কর্তৃপক্ষ জানায়, অর্থায়নের ধারা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫০ বিলিয়ন ফ্রাঙ্কস (৫৪ বিলিয়ন ডলার) নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) গত শুক্রবার বন্ধ করে দেয় দেশটির নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। ব্যাংকটি বিশেষত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানকে ঋণ দিত। এর পরপরই বন্ধ হয়ে যায় নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে যায়। এমন সময় ইউরোপের সুইজারল্যান্ডের ক্রেডিট সুইসের এমন পরিস্থিতিতে পড়াটা বৈশ্বিক ব্যাংক খাতের জন্য ভাল খবর নয়। ১৮৫৬ সালে প্রতিষ্ঠিত ব্যাংক ক্রেডিট সুইস সাম্প্রতিক বছরগুলোতে অর্থপাচারসহ বহুবিধ অভিযোগের সম্মুখীন হচ্ছে। ২০২১ সালে লোকসান হয় এবং ২০২২ সালে এসে ২০০৮ সালের মন্দাপরবর্তী সবচেয়ে বাজে অবস্থায় চলে যায় ব্যাংকটি। ২০২৪ সাল নাগাদ লাভজনকও হয়ে উঠতে পারবে না বলে পূর্বাভাস রয়েছে।