সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

করোনায় মৃত্যু ২৫ হাজার ছাড়ালো

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

দেশে কয়েকদিন ধরে কমেছে করোনায় মৃতের সংখ্যা। গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৫ জনের। এসময় করোনা শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ৯৯৩ জনের।

শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৩ জন। এযাবৎ আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৫৩ হাজার ২০৩ জন।

গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।এই সময় শনাক্তের হার শতকরা ১৭.১৮ শতাংশ।

এই পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৭২ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন।দেশে সুস্থতার হার ৯২.৭৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৭ জন, খুলনা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ৪৩ জন, ,রংপুরে ০৭ জন, বরিশালে ০৪ জন, সিলেটে ০৭ জন, রাজশাহীতে ০৫ জন এবং ময়মনসিংহে ০৭ জন মারা গেছেন।