সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপের ফাইনালে দেখতে চাই: কার্তিক

অনলাইন ডেস্ক :

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। আর সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই দুই দলকে দেখতে চান ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক। সম্প্রতি কার্তিক বলেছেন, ‘ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দেখতে চাই আমি। ভারতের পরে আমার দ্বিতীয় পছন্দের দল ওয়েস্ট ইন্ডিজ।’ তিনি আরো বলেন, ‘শুধুমাত্র ওরা (ক্যারিবীয়রা) যেভাবে ক্রিকেট খেলে, তার জন্যই ওদের এই লড়াইয়ে দেখতে চাই। আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজ এই ফরম্যাটটা বেশি পছন্দ করে এবং এটাই ওদের কাছ থেকে সেরা ক্রিকেট বের করে নিয়ে আসে।’ উল্লেখ্য যে, চলতি বছরের ১৭ অক্টোবর ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। প্রথম রাউন্ডের পর শুরু হবে সুপার ১২ পর্বের খেলা। ২৩ অক্টোবর সুপার ১২ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এর পরদিনই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত।