সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

ভারতের বিপক্ষে অনেক চাপে থাকবে পাকিস্তান

অনলাইন ডেস্ক :

আগামী ১৭ অক্টোবর ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। সেই ম্যাচে পাকিস্তান চাপে থাকবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে গম্ভীর বলেন, ‘আমি নিশ্চিত পাকিস্তানের ওপর অনেক বেশি চাপ থাকবে কারণ বিশ্বকাপে পাকিস্তানের চেয়ে ৫-০ তে এগিয়ে ভারত। ভারতের ওপর চাপ থাকবে কি-না এমন কথা আমাদের বলা উচিত না, বরং পাকিস্তানের ওপর অনেক চাপ থাকবে।’ পাকিস্তান চাপে থাকলেও টি-টোয়েন্টিতে যেকোনো কিছু ঘটতে পারে স্বীকার করেছেন গম্ভীর।তিনি বলেন, ‘এই মুহূর্তে ভারত পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। তবে টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে। আফগানিস্তানের মতো দলগুলো অঘটন ঘটাতে পারে। পাকিস্তানের ক্ষেত্রেও একই কথা। তবে পাকিস্তানের ওপর চাপ থাকবে।’