সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

থাইল্যান্ডকে উড়িয়ে কাবাডি বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে বাংলাদেশ। গত সোমবার সেমিফাইনালে পল্টনের ভলিবল স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্টে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে ২০২৪ কাবাডি বিশ্বকাপে অংশ নেওয়া নিশ্চিত করল বাংলাদেশ। ফাইনালে যাওয়ার লড়াইয়ে সমানে সমান লড়ছিল দুই দল। একপর্যায়ে থাইল্যান্ড এগিয়ে ছিল ৭-৪ পয়েন্টে। এরপরে ঘুরে দাঁড়ায় রুহুল তরফদাররা। প্রথমার্ধ শেষ করেন ১৭-১১ পয়েন্টে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি থাইল্যান্ড। এ অর্ধে তুহিনরা আদায় করে নেন আরও ১৮ পয়েন্ট। অন্যদিকে থাইল্যান্ড তুলতে পারে কেবল ১৫ পয়েন্ট। ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের (আইকেএফ) সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু কাপ কাবাডি এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই হিসেবে বিবেচিত হবে। এখান থেকে সেরা দুই দল পাবে ২০২৪ সালের কাবাডি বিশ্বকাপে খেলার সুযোগ। ফাইনালে উঠে বিশ্বকাপ খেলাও নিশ্চিত করল বাংলাদেশ দল।