সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ব্রয়লার মুরগির দাম কেজিতে কমবে ৩০-৪০ টাকা: ডিএনসিআরপি’র ডিজি

ফাইল ছবি

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ডিএনসিআরপি) মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান জানিয়েছেন, রমজান মাসে খামার থেকে ব্রয়লার মুরগি বিক্রি হবে ১৯০ থেকে ১৯৫ টাকা কেজি।

এখন রমজান মাসে ভোক্তা পর্যায়ে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা কমবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার কারওয়ান বাজারে ডিএনসিআরপির সম্মেলন কক্ষে ব্যবসায়ী ও খামার মালিকদের সঙ্গে বৈঠক শেষে শফিকুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কাজী, সিপি, প্যারাগন ও আফতাব খামারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা পোল্ট্রি মুরগির দাম নিয়ে ঐকমত্যে পৌঁছেছি। বর্তমানে খামার থেকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ২২০ থেকে ২৩০ টাকায়। কিন্তু খামার মালিকরা রমজানে খামার থেকে ব্রয়লার মুরগি কেজি ১৯০ থেকে ১৯৫ টাকায় বিক্রি করতে রাজি হয়েছেন।’

তিনি বলেন, পাইকারি দাম কমানোর সিদ্ধান্তের প্রভাব ভোক্তাদের পর্যায়ে পড়বে।

—-ইউএনবি