সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

দিনের আলোতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক :

সিলেটে এর আগে জামাল ভূঁইয়াদের আন্তর্জাতিক ম্যাচ খেলা হতো ফ্লাড লাইটে। এবারই ব্যতিক্রম হতে যাচ্ছে। আগামী ২৫ ও ২৮ মার্চ সেশেলসের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ হতে যাচ্ছে। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে দিনের আলোতে। দুটি ম্যাচই হবে বিকাল পৌনে চারটায়। এবারও ফ্লাড লাইটে খেলার কথা থাকলেও রমজান মাস ও অন্যান্য কারণে তা হচ্ছে না। এই প্রসঙ্গে জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেনবলেছেন, ‘বাফুফে ও সিলেটের আয়েজকরা মিলে এবার দিনের আলোতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ইফতারের আগেই খেলা শেষ হবে। সেভাবেই সবাই প্রস্তুতি নিচ্ছে।’ বর্তমানে চলছে শেষ মুহূর্তের অনুশীলন। বাংলাদেশ দল সিলেট জেলা স্টেডিয়ামে ও সেশেলস সিলেট বিকেএসপিতে অনুশীলন করছে। আজ শুক্রবার খেলার ভেন্যুতে স্বাগতিকদের পাশাপাশি সেশেলসও অনুশীলন করার সুযোগ পাবে। এদিন ২৩ সদস্যের দলও চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। যদিও বাংলাদেশ দলের ২৭ জনই দুই ম্যাচে ঘুরে ফিরে সুযোগ পাবেন বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে।