সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

এবার বাংলাদেশের ভারত পরীক্ষা

অনলাইন ডেস্ক :

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শক্তিশালী রাশিয়ার কাছে তিন গোলে হেরেছে বাংলাদেশ। লড়াইয়ের ঘোষণা দিলেও আদতে ইউরোপের দলটির সঙ্গে পেরে ওঠেনি গোলাম রব্বানী ছোটনের দল। লিগ পর্বে রাশিয়ার পর তাদের সামনে এবার ভারত পরীক্ষা। আজ শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা সোয়া ৭টায় হবে ম্যাচ, তার আগে আগের মতোই আত্মবিশ্বাসী মনে হলো লাল সবুজ দলকে। রাশিয়ার বিপক্ষে ভালো খেলার চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি রুমা-সাগরিকারা। অনুমিতভাবে হেরেছে। তবে ভারতের বিপক্ষে আর আগের ভুল করতে চাইছে না। এ ছাড়া ভারতের সঙ্গে পারফরম্যান্সের বিচারে বড় রকমের পার্থক্য নেই। তাই উজ্জীবিত হয়েই মাঠে নামবে স্বাগতিকরা। দলটির কোচ ছোটনবলেছেন, ‘ভারতের বিপক্ষে সব বয়সভিত্তিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। হার ও জিত দুটোই আছে। এবার আমরা সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ জিততে চাই। রাশিয়া ম্যাচের অভিজ্ঞতা এখানে কাজে লাগানোর ইচ্ছা। খেলোয়াড়রা বিমর্ষ নেই। উজ্জীবিত হয়েই মাঠে নামবে।’ লিগ পর্বে বাংলাদেশ দুই ম্যাচে তিন পয়েন্ট পেয়েছে। ভুটানকে ৮-১ গোলে হারালেও রাশিয়ার কাছে তিন গোলে হেরেছে। অন্যদিকে ভারত প্রথম ম্যাচে নেপালকে ৪-১ গোলে হারিয়েছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাই ভারতের বিপক্ষে ম্যাচ জেতাটা জরুরি। ছোটন বলেছেন, ‘আমরা জয়ের জন্যই মাঠে নামবো। রাশিয়ার বিপক্ষে সুযোগ কাজে লাগানো যায়নি। ভারতের বিপক্ষে গোল চাই। এর জন্য দলকে সেভাবেই খেলতে হবে।’ এর আগে দিনের প্রথম ম্যাচে রাশিয়া খেলবে ভুটানের বিপক্ষে।