সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আরেকটি বিশ্ব রেকর্ড গড়তে চান রোনালদো

অনলাইন ডেস্ক :

ফুটবলর ইতিহাসে আরেকটি বিশ্ব রেকর্ড গড়তে চান পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরো ২০২৪ বাছাইপর্বে জাতীয় দলের হয়ে মাঠে নামার আগে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন এই ফুটবল তারকা। কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে পর্তুগাল স্কোয়াডে থাকলেও শেষ ম্যাচের একাদশে স্থান পাননি রোনালদো। তবে ইউরো বাছাইপর্বের জন্য জাতীয় দলে ফের তাকে অন্তর্ভুক্ত করেছেন পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ। ইতোমধ্যে ১১৮ গোল করে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন রোনালদো। ইউরোপীয় ফুটবলেও জাতীয় দলের হয়ে ১৯৬টি ম্যাচ খেলে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচের রেকর্ডটি এখন রোনালদোর দখলে। সেই সঙ্গে বিশ্বের সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড বইয়ে কুয়েতের বাদের আল-মুতাওয়ার সঙ্গে সহাবস্থানে রয়েছেন পাঁচ বারের এই ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। গত বুধবার রোনালদো সাংবাদিকদের বলেন, ‘রেকর্ড আমার অনুপ্রেরণা। ফুটবলের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডটিকে আমি (একক ভাবে) নিজের অধিকারে নিতে চাই। যেটি আমাকে গর্বিত করবে। তবে এখানেই আমি থামতে চাই না। আমি বারবার (জাতীয় দলে) ডাক পেতে চাই।’ ২০০৩ সালে কাজাখস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন রোনালদো। ইউরো ২০০৪ সাল থেকে পর্তুগালের হয়ে জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন তিনি।