সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আফগান মেয়েদের ফুটবল স্বপ্ন শেষ

অনলাইন ডেস্ক :

সম্প্রতি আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে নাগরিকরা। তা থেকে বাদ পরেনি আফগান নারী ফুটবলাররাও। তাদের বর্তমান অবস্থা জানতে আফগান দুই নারী ফুটবলারের সাথে কথা বলে বিবিসির ওএস ওয়ার্ল্ড সার্ভিস। আফগান নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক খালিদা পোপাল বলেন, আফগান মেয়েদের ফুটবল স্বপ্ন শেষ! দেশটির ক্রীড়াঙ্গনেও বিরাজ করছে আতঙ্ক। বিশেষ করে নারী ফুটবলারদের মাঝে। এই মুহূর্তে প্রাণের ভয়ে তিনি নিজেই অবস্থান করছেন ডেনমার্কে। সাবেক এই আফগান ফুটবলার আরো বলেন, ‘আমি আফগানিস্তানের খেলোয়াড়দের কাছ থেকে বার্তা পেয়েছি, যারা কাঁদছে, তারা বলছে যে আমরা পরিত্যক্ত বাড়িতে আটকে আছি এবং বের হতে পারছি না, তারা ভয় পেয়েছে। তারা লুকিয়ে আছে। কারণ তাদের প্রতিবেশীরা জানেন তারা ফুটবলার।’ ২০০৭ সালে প্রথম আফগান নারী ফুটবল দল গঠনে সাহায্য করেছেন পোপাল। এদিকে আফগানিস্তানে মহিলাদের খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে উদ্বেক প্রকাশ করেছেন দেশটির জাতীয় নারী ফুটবল দলের বর্তমান অধিনায়ক শবনম মোবারেজ। তিনি বিবিসিকে জানান, ‘এই মুহূর্তে আফগানিস্তান নিরাপদ নয়। আমাদের নারী খেলোয়াড়রা লুকিয়ে আছে। তাদের বেড় করে আনতে এগিয়ে আসুন। আমাদের সাহায্য করুন। আমি আমার সতীর্থদের নিরাপত্তায় দেখতে চাই।’ শুধু তাই না কাবুলের বেশ কিছু খেলোয়াড়ের তাদের জীবন নিয়ে শঙ্কায় আছে। তারা আত্মীয়দের বাড়িতে লুকিয়ে আছে। তারা বাড়ি থেকে বের হতে পারছেননা। তাদের বলা হয়েছে যদি আপনি বাইরে যান এবং আমরা আপনাকে রাস্তায় দেখি, তাহলে হত্যা করা হবে।