সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের ড্র বাতিল

অনলাইন ডেস্ক :

বাতিল করা হয়েছে ইন্দোনেশিয়ায় ফিফা অনূর্ধ্ব-২০ পুরুষ বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠান। কর্মকর্তারা জানায়, বালির গভর্নর ইসরাইলকে টুর্নামেন্ট থেকে বের করে দেওয়ার আহ্বান জানানোর কয়েকদিন পরই এই ড্র বাতিল করা হয়। ইন্দোনেশিয়া আর ইসরায়েলের মধ্যে কোন কূটনৈতিক সম্পর্ক নেই। বিশ্বের সর্বাধিক মুসলমান অধ্যুষিত ইন্দোনেশিয়াতে ফিলিস্তিনিদের প্রতি রয়েছে ব্যাপক জনসমর্থন। যার ফলে ইসরাইলিদের আতিথেয়তার বিপক্ষে অবস্থান নিয়েছে দেশটির স্থানীয় জনগণ। আগামী মে মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের সূচি নির্ধারণের আনুষ্ঠানিকতা আয়োজনের কথা ছিলো আগামী শুক্রবার ইন্দোনেশিয়ার পর্যটন নগরি বালিতে। তবে হঠাৎ করে কোন কারণ না জানিয়েই ফিফা সেটি স্থগিত করেছে বলে গত সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ইন্দোনেশিয় ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই)। পিএসএসআই কর্মকর্তাদের ভাষ্যমতে বালির গভর্নর ওয়েয়ান কস্টার ইসরাইলকে নিষিদ্ধ করার আহ্বান জানানোর কারণে ড্র অনুষ্ঠান বাতিল করা হয়েছে। রোববার জাকার্তায় এক সংবাদ সম্মেলনে পিএসএসআই নির্বাহী কমিটির সদস্য আরয়্যা সিনুলিঙ্গা বলেন, ‘ড্র বাতিল করা হয়েছে। বালির গভর্নরের আহ্বানের জেরে এমনটি ঘটেছে বলে আমরা বুঝতে পেরেছি।’ প্রসঙ্গত, ইসরাইল এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর একটি। অংশগ্রহণকারী সব দল না থাকলে ড্র’র আয়োজন করা সম্ভব হয় না। এদিকে এই বিষয়ে এখনও কোনো বক্তব্য দেয়নি ফিফা।