সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

পুলিশ-ফুটবলার মারামারির ঘটনায় আটক গোলরক্ষক

অনলাইন ডেস্ক :

ক্রীড়াঙ্গনে মারামারি কতভাবেই তো হয়। তবে বিদেশের মাটিতে খেলতে গিয়ে সেই দেশের পুলিশের সঙ্গে ফুটবলারদের মারামারিতে জড়িয়ে পড়া, এমন ঘটনা বিরলই। গত সোমবার রাতে এমন বিরল ঘটনাই ঘটেছে স্পেনের রাজধানী মাদ্রিদে। স্পেনের পুলিশের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ পেরুর ফুটবলাররা। মারামারি কা-ের জের ধরে পেরুর গোলরক্ষককে গ্রেপ্তার করে স্পেন পুলিশ। জিজ্ঞাসাবাদের পর অবশ্য ঐ গোলরক্ষককে ছেড়ে দেয় পুলিশ। অথচ ম্যাচটা কিন্তু স্পেন-পেরুর ছিল না। ম্যাচটা ছিল মরক্কোর বিপক্ষে পেরুর। তবে ম্যাচটি আয়োজন করা হয় স্পেনের লা লিগার অন্যতম দল অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিতানোতে। তো ম্যাচ খেলার জন্য আগের দিনই মাদ্রিদে এসে উপস্থিত হয় পেরুর ফুটবল দল। তারা মাদ্রিদেরই একটা হোটেলে উঠেন। প্রিয় তারকাদের একনজর দেখতে রাতেই ঐ হোটেলের সামনে জড়ো হন স্পেনে বসবাসকারী পেরুর সমর্থকরা। তারা পেরুর নামে নানা স্লোগান দিতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় আরো বাড়তে থাকে। ক্রমেই পুলিশদের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়।