সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ডিপিএলে বিজয়ের আরেকটি সেঞ্চুরি

অনলাইন ডেস্ক :

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সঙ্গে এনামুল হক বিজয়ের সম্পর্কটা যেন একটু বেশিই আপন। গত মৌসুমে করেছিলেন এক আসরের রেকর্ড রান, এই মৌসুমের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে ছুঁয়েছেন লিস্ট ‘লিস্ট এ’ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক। প্রথম ম্যাচের সেই ধারা অব্যাহত রেখে আবাহনীর হয়ে এবারও ডিপিএলে রানের ফোয়ারা ফোটাচ্ছেন বিজয়। রোববার (২রা এপ্রিল) ঢাকা লেপার্ডসের বিপক্ষে আবাহনীর হয়ে মাঠে নেমে পেয়ে গেছেন এই মৌসুমে দ্বিতীয় সেঞ্চুরির দেখাও। গতকল রোববার বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা লেপার্ডসের বিপক্ষে মাঠে নামনে আবাহনী লিমিটেড। আগে ব্যাট করতে নেমে লেপার্ডস বোলারদের শাসন করেই ১০৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন বিজয়। বিকেএসপিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাটিংয়ে নেমেই প্রতিপক্ষের বোলারদের ওপর ছড়ি ঘোরাতে শুরু করেন আবাহনীর ব্যাটাররা। নাইম শেখ এবং এনামুল হক বিজয় মিলে দুর্দান্ত এক সূচনা এনে দেন দলকে। অর্ধশতক করে নাইম ফিরে গেলেও উইকেটের একপ্রান্ত আগলে রেখে ৭ চার আর ৪ ছয়ে ১১৭ বলে সেঞ্চুরি তুলে নেন বিজয়। শেষমেশ রান আউট হয়ে ফেরার আগে খেলেন ১২৬ বলে ১০৭ রানের ঝলমলে এক ইনিংস। বিজয়ের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৬৬ রান সংগ্রহ করে আবাহনী।