সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

পাকিস্তান সফরে নিউ জিল্যান্ডের সহকারী কোচ

অনলাইন ডেস্ক :

এই তো কদিন আগেই পাকিস্তানের প্রধান কোচ ছিলেন সাকলায়েন মুশতাক। এখন তিনিই পাকিস্তান দলের হাঁড়ির খবর জানাবেন প্রতিপক্ষকে। পাকিস্তান সফরে নিউ জিল্যান্ড দলের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন সাবেক এই অফ স্পিনার। সাকলায়েন আপাতত আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে ফিরে তিনি ১২ এপ্রিল নিউ জিল্যান্ড দলে যোগ দেবেন সহকারী কোচ হিসেবে। ১৪ এপ্রিল থেকে শুরু পাকিস্তানের বিপক্ষে নিউ জিল্যান্ডের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর দুই দল খেলবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজও। দেড় বছর পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করা ছাড়াও দীর্ঘ কোচিং ক্যারিয়ারে নানা সময়ে বিভিন্ন দেশের স্পিন কোচ বা পরামর্শক হিসেবে কাজ করেছেন সাকলায়েন। সমৃদ্ধ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৯৬ উইকেট শিকারি স্পিনার ও অভিজ্ঞ একজন কোচকে এই সফরে নিজেদের দলে পেয়ে উচ্ছ্বসিত নিউ জিল্যান্ডের কোচ গ্যারি স্টেড। “সাকলায়েনের মতো অভিজ্ঞ একজনকে কোচ হিসেবে পাওয়া এই দলের জন্য বড় প্রেরণা। স্থানীয় কন্ডিশনে প্রস্তুতি নেওয়ার জন্য সূক্ষ্ম যেসব সহায়তা তিনি করতে পারেন এবং আমাদের স্পিন বোলিং গ্রুপের জন্য যেভাবে কাজে লাগতে পারেন, তা পাওয়ার জন্য মুখিয়ে আছি আমরা।”