সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

`পদ্মা সেতু থেকে মার্চ পর্যন্ত টোল আদায় ৬০৩.৭৬ কোটি টাকা’

ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় সংসদে বলেছেন, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে মার্চ পর্যন্ত পদ্মা সেতু থেকে ৬০৩ কোটি ৭৬ লাখ টাকার টোল আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা-২০ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য বেনজীর আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু চালুর পর এ বছরের মার্চ পর্যন্ত টোল বাবদ আদায় হয়েছে সাত হাজার ৬৯৭ কোটি ৭১ লাখ টাকা।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনসহ (বিআরটিসি) বিভিন্ন পরিবহন কোম্পানির প্রায় ছয় হাজার বাস ঢাকা শহরে চলাচল করে।

তিনি আরও বলেন যে বিআরটিসির বেশ কয়েকটি রুটে ই-টিকিট ব্যবস্থা চালু রয়েছে। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির তত্ত্বাবধানে ৯৭টি বেসরকারি পরিবহন কোম্পানির মধ্যে ৬৯টি কোম্পানির তিন হাজার ৩০০টি বাসে ই-টিকিটিং চালু করা হয়েছে।

ওবায়দুল কাদের সংসদে বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এসব কার্যক্রম পর্যবেক্ষণ করছে। শিগগিরই বাকি কোম্পানিগুলোর বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বর্তমানে দেশে সড়ক দুর্ঘটনা কমাতে কোনো গবেষণা কর্মসূচি নেই।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্ব টেবিলে অনুষ্ঠিত হয়।

—ইউএনবি