সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

দারুণ জয় পেল আবাহনী

অনলাইন ডেস্ক :

৪০ দিনের বিরতি শেষে প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্ব শুরু হয়েছে শুক্রবার। শুরুর দিনে ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে। প্রথমার্ধের দুই গোলে আকাশি-নীল জার্সিধারীরা হারিয়েছে ফর্টিস এফসিকে। কলিনদ্রেসের পর পিটার নোরাহর লক্ষ্যভেদে আবাহনী ২-০ গোলে হারায় নবাগত দলকে। এর আগে প্রথম পর্বের খেলা ১-১ গোলে ড্র ছিল। শুক্রবার রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ম্যাচের ৩ মিনিটে আবাহনী প্রথম সুযোগ পায়। বক্সের বাইরে থেকে কলিনদ্রেসের জোরালো শট গোলকিপার বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন। ৯ মিনিটে তার দারুণ গোলে এগিয়ে যায় আবাহনী। বক্সের বাইরে থেকে কোস্টারিকার ফরোয়ার্ডের জোরালো শট জড়িয়ে যায় জালে। ১৩ মিনিটে আবাহনী ব্যবধান দ্বিগুণ করে নোরাহর সৌজন্যে। নাইজেরিয়ান ফরোয়ার্ড একাই নৈপুণ্য দেখিয়ে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারকে কাটিয়ে বাঁপায়ে অনেকটা সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন। ২১ মিনিটে মেহেদী হাসান বক্সে ঢুকে গোলকিপারের ওপর দিয়ে লক্ষ্যভেদ করার চেষ্টা করলেও সফল হতে পারেননি। গোলকিপার হাত দিয়ে কোনোমতে প্রতিহত করেন। দুই গোলে পিছিয়ে থেকে ফর্টিস চেষ্টা করেছে ম্যাচে ফেরার। কিন্তু সফল হতে পারেনি। বিরতির পরও দুইদল খেলেছে। তবে আবাহনীকে আগের দুই গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। আর নবাগতরা পারেনি একটি গোলও শোধ দিতে। আবাহনী ১১ ম্যাচে সপ্তম জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে ফর্টিস তৃতীয় হারে আগের ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে।