সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের ক্লাবে মুশফিক

অনলাইন ডেস্ক :

দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান পূর্ণ করলেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে শুক্রবার শেষ হওয়া সিরিজের একমাত্র টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ১২৬ ও অপরাজিত ৫১ রান করেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে ৫১ রান করার পথে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মালিক হন মুশফিক। ৮৫ টেস্টে ৫৪৯৮ রান, ২৪৫ ওয়ানডেতে ৭০৪৫ রান ও ১০২ টি-টোয়েন্টিতে ১৫০০ রান করেছেন মুশফিক। তিন ফরম্যাট মিলিয়ে মুশফিকের রান এখন ৪৩২ ম্যাচে ৪৭৯ ইনিংসে ১৯টি সেঞ্চুরি ও ৭৫টি হাফ-সেঞ্চুরিতে ১৪০৪৩। মুশফিকের আগে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ রান পূর্ণ করেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৩৮১ ম্যাচের ৪৪৩ ইনিংসে ২৫টি সেঞ্চুরি ও ৯৩টি হাফ-সেঞ্চুরিতে ১৫০৪৫ রান আছে তামিমের। বাংলাদেশের হয়ে তামিম-মুশফিকের পর তিন ফরম্যাট মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক সাকিব আল হাসান। ৪১১ ম্যাচের ৪৫২ ইনিংসে ১৪টি সেঞ্চুরি ও ৯৬টি হাফ-সেঞ্চুরিতে এ পর্যন্ত ১৩৮৮৫ রান করেছেন সাকিব।