সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

পিএসজিতেই চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান এমবাপে

অনলাইন ডেস্ক :

পিএসজিতে কিলিয়ান এমবাপের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন ওঠে মাঝেমধ্যে। ফরাসি তারকার অবশ্য এসব নিয়ে ভাবনা নেই। জানিয়ে দিলেন তার লক্ষ্যের কথা। নিজের জন্ম শহরের ক্লাবটির জার্সিতেই অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেতে চান তিনি। গত গ্রীষ্মের দলবদলে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সফলতম দল রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন এমবাপে। তবে অনেক নাটকীয়তার পর শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে পিএসজিতে থেকে যান তিনি। প্যারিসে তার চুক্তির মেয়াদ আছে ২০২৪-২৫ মৌসুমের শেষ পর্যন্ত। চারটি লিগ ওয়ান, তিনটি ফরাসি কাপসহ পিএসজির হয়ে বেশ কয়েকটি শিরোপা জিতেছেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। জাতীয় দল ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ‘টিনএজার’ থাকতেই। একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা আরও সমৃদ্ধ করবে তার ক্যারিয়ার। ২০২০ সালে সেই স্বাদ পাওয়ার খুব কাছে গিয়েছিলেন তিনি। সেবার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় পিএসজি। তবে এবার নিয়ে টানা দুই মৌসুমে তারকাসমৃদ্ধ শক্তিশালী দল নিয়েও তারা শেষ ষোলো থেকে বিদায় নেয় রিয়াল ও বায়ার্নের কাছে হেরে। ফরাসি টেলিভিশন চ্যানেল ‘ফ্রান্স থ্রি’ এর এক অনুষ্ঠানে বুধবার এমবাপে বলেন, চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটাই এখন তার দরকার। “পরবর্তী স্তর? আমি মনে করি, চ্যাম্পিয়ন্স লিগ জয়। আমি ইতিমধ্যেই ফাইনাল, সেমি-ফাইনাল, কোয়ার্টার-ফাইনাল, শেষ ষোলোয় খেলেছি। ট্রফি জেতা ছাড়া সবই করেছি।” “(ট্রফি) এটাই এখন আমার দরকার। আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব তা হবে। কোন দলের হয়ে? পিএসজিতে। আমি প্যারিসিয়ান এবং তাদের সঙ্গে আমার চুক্তি আছে। তাই পিএসজিতেই হবে।” ফ্রান্সের হয়ে অলিম্পিক ফুটবলে সোনা জয়ের স্বপ্নও দেখেন এমবাপে। আগামী বছর জার্মানিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পরপর প্যারিসে বসবে অলিম্পিকের আসর।