সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

নাসিরের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের দুর্দান্ত জয়

অনলাইন ডেস্ক :

বৈশাখের আগুনঝরা রোদে ব্যাট হাতে তা-ব চালিয়েছেন নাসির হোসেন। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন নাসির। তার অনবদ্য সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। ৯৮ বলে ১১২ রানের অনবদ্য ইনিংস খেলেন নাসির। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ে নামে প্রাইম ব্যাংক। তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৪ উইকেটে ২৭৩ রান করে অগ্রণী ব্যাংক। পাকিস্তানের উসমান খান ৫৩, সাদমান ইসলাম ৬২ ও জহিরুল ইসলাম ৫৮ রান করেন। প্রাইম ব্যাংকের তাইজুল ইসলাম ২ উইকেট নেন। ২৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নাসিরের সেঞ্চুরির সঙ্গে অধিনায়ক মোহাম্মদ মিথুন ও মুশফিকুর রহিমের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ বল বাকী থাকতেই জয় তুলে নেয় প্রাইম ব্যাংক। ৪টি চার ও ২টি ছক্কায় ৫৩ বলে ৫০ রান করেন মিথুন। ১টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ৬১ বলে ৫৩ রানে আউট হন মুশফিক। ১২টি চার ও ৩টি ছক্কায় ৯৮ বলে অপরাজিত ১১২ রান করেন নাসির। লিগ পর্বে শেষ ম্যাচে জিতে ১১ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে থেকে সুপার লিগে খেলতে নামবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।