সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আফগান ক্রিকেট দলকে ভিসা দিয়েছে পাকিস্তান

অনলাইন ডেস্ক :

পাকিস্তানে সফর করার ভিসা পেয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। পাকিস্তান পররাষ্ট্র দফতরের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, ‘পুরো আফগান ক্রিকেট দলকে ভিসা দিয়েছে পাকিস্তান। আফগান দল সোমবার বা মঙ্গলবার যেকোনো সময় সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।’ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ের অংশ হিসেবে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সিরিজটি। তবে শ্রীলঙ্কায় কভিড মহামারির জন্য দেশটি লকডাউন চলছে। সেখানে কোনো সিরিজটি আয়োজন সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের মাটিতেই অনুষ্ঠিত হতে পারে পাকিস্তান-আফগান সিরিজ। তবে এই বিষয়ে চূড়ান্ত কিছু জানানোর আগে শ্রীলঙ্কান বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে আফগান বোর্ড। সূত্র: পাকট্রিভিউন